জাতীয় সঙ্গীত
রবীন্দ্রনাথ ঠাকুর
জনগণমন-অধিনায়ক জয় হে,
ভারত ভাগ্য বিধাতা!
পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ,
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ!
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয় গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।
জাতীয় সঙ্গীত (বন্দে মাতরম্)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বন্দে মাতরম্ !
সুজলাং সুফলাং মলয়জশীতলাং
শস্যশ্যামলাং মাতরম্ !
শুভ্র - জোৎস্না - পুলকিত - যামিনীম্
ফুল্লকুসুমিত - দ্রুমদলশোভিনীম্
সুহাসিনীং বরদাং মাতরম্ ॥
কোটি - কোটি - কণ্ঠ - কলকল - নিনাদ - করালে
কোটি - কোটি - ভুজৈধৃত - খরকরবালে
অবলা কেন মা এতই বলে !
বহুবলধারিণীং নামামি তারিণীম্
রিপুদলবারিণীং মাতরম্ ॥
তুমি বিদ্যা, তুমি ধর্ম
তুমি হৃদি, তুমি মর্ম
ত্বং হি প্রানাঃ শরীরে
বাহুতে তুমি মা শক্তি,
হৃদয়ে তুমি মা ভক্তি,
তোমারই প্রতিমা গড়িমন্দিরে - মন্দিরে ॥
ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী
বাণী কমলদলবিহারিণী
বাণী বিদ্যাদায়িনী
নামামি ত্বাং, নামামি কমলাম্
অমলাং অতুলং
সুজলাং সুফলাং মাতরম্ ॥
শ্যামলাং সরণাং সুস্মিতাং ভূষিতাম্
ধরণীং ভরণীং মাতরম্ ॥
প্রার্থনা সঙ্গীত
নিন্মলিখিত গানগুলি মেয়েরা শিখবে :-
- ১) মোরা সত্যে' পরে মন আজি করিব সমর্পণ ॥
- ২) বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল ॥
- ৩) আনন্দলোকে মঙ্গলালোকে ॥
- ৪) ধনধান্যে পুষ্পে ভরা ॥
- ৫) ভারত আমার ভারত বর্ষ ॥
- ৬) আগুনের পরশমণি ॥